দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুম্বাইয়ের ফিল্ম সিটিতে সোমবার রণবীর কাপুর ও সাই পল্লবীর ‘রামায়ণ’ সিনেমার একটি অস্থায়ী সেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। পরে আগুনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে মুম্বাই ফায়ার ব্রিগেড জানিয়েছে, ঘটনায় কেউ আহত হননি।
বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) মুম্বাই ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, বিকেল ৪টা ২ মিনিটে গোোরেগাঁও ইস্টের ফিল্ম সিটিতে রিলায়েন্স মিডিয়া ওয়ার্কস ও প্রাইম ফোকাসের পেছনে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনটি প্রাইম ফোকাস স্টুডিওর পেছনে ১০০ ফুট বাই ২০ ফুটের একটি অস্থায়ী সেটের ভেতরের পিসিআর ইউনিটে সীমাবদ্ধ ছিল।
আগুনে বৈদ্যুতিক তার, কেবল ও ফিটিংসের পাশাপাশি দরজা, কাঠের তক্তা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, বাঁশ, প্লাস্টিকের সামগ্রী, সাউন্ড সিস্টেম ও শুটিংয়ের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। ফায়ার ব্রিগেড বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড, পুলিশ, বিএমসি ওয়ার্ড কন্ট্রোল এবং ১০৮ অ্যাম্বুলেন্স সেবা পৌঁছায়।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত ‘পাতি পত্নী অউর পাঙ্গা ২’-এর সেটে হয়ে পরে ‘হাসল ৫’-এর সেটের দিকে ছড়িয়ে পড়ে। তবে দুই সেট কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। কাছাকাছি স্টুডিওতে শুটিং চলায় এমটিভির ‘হাসল ৫’ এবং ‘পাতি পত্নী অউর পাঙ্গা ২’-এর শুটিংও ব্যাহত হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়, নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর সেটে আগুন লাগার ঘটনায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
‘রামায়ণ’ নিয়ে
ঘটনাটি এমন সময় ঘটল, যখন মুম্বাইয়ে ‘রামায়ণ’–সংক্রান্ত একটি অনুষ্ঠানে ইউটিউবার মিস্টারবিস্ট রণবীর কাপুর, সাই পল্লবী, রবি দুবে, নামিত মালহোত্রা ও নিতেশ তিওয়ারির সঙ্গে অংশ নিয়েছিলেন। রণবীর তাকে ‘জয় শ্রী রাম’ বলতে শেখান এবং ভগবান রাম সম্পর্কে জানান।
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। সিনেমাটি দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্ব চলতি বছর দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।
/অ